NNTV
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী লিউ হাই সিং।
 
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে যান। পরে তারা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিকমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।

পরে প্রতিনিধি দলটি খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত গেস্ট বইয়ে স্বাক্ষর করেন লিউ হাই সিং।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন। বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অনেকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

3

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

4

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

5

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

6

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

7

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

8

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

9

পাকিস্তানের বেড়ে গেছে বিশ্বকাপ জেতার এর সম্ভাবণা

10

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

11

আজকের নামাজের সময়সূচি

12

মশার কামড়ে ক্ষতিগ্রস্ত মানুষ চলছে ওষুধের কার্যকারিতা যাচাই

13

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

14

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

15

এক মাসে ত্বক উজ্জ্বল করার উপায়

16

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

17

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন

18

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20