NNTV
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

রাশিয়ার একটি সাবমেরিনে ড্রোন ব্যবহার করে হামলার দাবি করেছে ইউক্রেন। সাবমেরিনটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানিয়েছে, তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ বলেছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে।’ এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে তারা দাবি করেছে। সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলেও এসবিইউ জানিয়েছে, যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো।

ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে, এর মধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানাল ইউক্রেন। আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে ইউক্রেন মূলত এই বার্তা দিতে চাচ্ছে যে, তারা এখনো রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম।

এদিকে রাশিয়া দাবি করেছে যে, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলে নিয়েছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বাহিনী। 

হুলিয়াইপোল শহরটি দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। এর আগে, গত ১ ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ সেনারা।

এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো ১৯টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে। তবে, বিবৃতিতে ভারভারিভকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি। এছাড়া রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

1

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

2

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

3

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

4

সাকিব এখনও মাগুরা হয়ে নির্বাচন করতে চান

5

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

6

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

7

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

8

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ধাক্কা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বাল

9

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

10

‘ঘুস সিন্ডিকেটর বিরুদ্ধে কঠোর হওয়ায় প্রভাবশালী মহলের দাপটে এ

11

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

12

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

13

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

14

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

15

নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

16

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

17

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

18

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

19

চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

20