NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

লিবিয়ায় থেকে আরও ৩৪৫ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এ সময় অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বুরাক এয়ারের দুটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যে অনেকেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দরে তাদের স্বাগত জানান এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যাবাসীতদের অভিজ্ঞতা ভাগ করার আহ্বান জানান। এছাড়া আইওএম প্রত্যেককে পথ খরচ, কিছু খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সরবরাহ করেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী তারেক র

1

উজ্জ্বল নক্ষত্র একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর ন

2

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচ

3

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

ইরান যুদ্ধ নতুন পারমাণবিক যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে, দ্য গা

5

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

6

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

7

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

8

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

9

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

10

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

12

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

13

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

14

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

15

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

16

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

17

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

18

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

19

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

20