NNTV
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সর্বশেষ কমিটি ঘোষণার দীর্ঘ ২১ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ কমিটি ১৩ জুলাই ঘোষণা করা হয়। 

ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট  ভাঙ্গা উপজেলা ও ১৩ সদস্য বিশিষ্ট ভাঙ্গা পৌর যুবদলের কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে ভাঙ্গা পৌর ও উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।’

নতুন কমিটিতে ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. ওসমান মুন্সী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. গোলাম আজম। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১ জন সিনিয়র সহ সভাপতি, ৬ জন সহসভাপতি, ১ জন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৪ জন সহ- সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন বিভাগের ৬ জন সম্পাদক, ৪ জনকে সদস্য করা হয়েছে। 

অপরদিকে ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি হয়েছেন মো. নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাওন বিশ্বাস। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১ জন সিনিয়র সহসভাপতি, ২ জন সহসভাপতি, ১ জন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন সহসাংগঠনিক সম্পাদক, ১ জন দফতর সম্পাদক, ১ জন প্রচার সম্পাদক, ২ জনকে সদস্য করা হয়েছে। 

ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা যুবদলের দীর্ঘদিনের সভাপতি ও আহ্বায়ক এম ও এম তৈমুর লঙ বলেন, ২০০৫ সালের ৮ জুলাই ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিলো। আমি ওই কমিটির উপজেলা সভাপতি হয়েছিলাম। এরপর ২০১৫ সালের ১৩ অক্টোবর আগের কমিটি বিলুপ্ত করে আমাকে উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়। দীর্ঘ অনেক বছর পরে ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

1

কুমিল্লায়

2

সরকার ২০০ বছরের পুরনো মসলিন পুনরুদ্ধারে কাজ করছে : মো. শরীফু

3

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

4

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

5

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

6

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি অন্তর্বর্

7

কৃষক কার্ডের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার কোটি টাকা

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর শী

10

লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘট

11

সোজাপথে রাজনীতি করুন ধর্মকে ব্যবহার না করে : মির্জা ফখরুল ইস

12

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

13

চলতি মাসের প্রথম ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

14

ট্রাম্পের টার্গেটে রয়েছে ৫ দেশ

15

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

16

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

17

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

18

গাজায় মানবেতর তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনির বসবাস

19

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

20