NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাকবার স্মৃতি বুকে নিয়ে গাজার এক দাদির টিকে থাকার লড়াই

৯৫ বছর বয়সী ফাতেমা ওবাইদ যখন কথা বলছিলেন, তখন তার চোখের কোণায় শুধু পানি নয় বরং টলমল করছিল আট দশকের জমাট বাঁধা এক দীর্ঘ ইতিহাস। ১৯৪৮ সালের নাকবার (মহাবিপর্যয়) সাক্ষী এই বৃদ্ধ ২০২৬ সালেও দাঁড়িয়ে আছেন আরও এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের সামনে। গত দুই বছরে গাজায় ইসরায়েলি হামলায়  তার পরিবারের অন্তত ৭০ জন সদস্যকে হারিয়েছেন তিনি। একের পর এক প্রিয়জনকে হারানোর শোক, অনাহার আর বারবার ঠিকানা বদলের যন্ত্রণা সহ্য করেও ফাতেমা এখনো তার জন্মভূমি ছাড়তে নারাজ।

ফাতেমা ওবাইদ জানান, বর্তমানের এই পরিস্থিতি ১৯৪৮ সালের নকবার চেয়েও অনেক বেশি ভয়ংকর। তার ভাষায়, সেই সময় মানুষ তাদের ঘরবাড়ি আর জমি হারিয়েছিল ঠিকই কিন্তু এবারের বিপর্যয়ে ফিলিস্তিনিরা হারিয়ে ফেলছে তাদের পুরো ইতিহাস ও প্রজন্মকে। শুজাইয়া পাড়ার স্থায়ী বাসিন্দা ফাতেমা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নিজের ভিটেমাটিতেই। কিন্তু ২০২৩ সালের পর থেকে অন্তত দশবার তাকে আশ্রয়ের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হয়েছে। ইসরায়েলি বোমায় তার সাজানো ঘর আর পুরো পাড়া এখন শুধুই ধ্বংসস্তূপ। সেখানে এখন গড়ে তোলা হয়েছে সামরিক নো-গো জোন।

স্মৃতির ঝাঁপি খুলে ফাতেমা বলছিলেন তার হারিয়ে যাওয়া সংসারের কথা। বিয়ের সময় বাবার দেওয়া সাদা রঙের সেই গাউন আর স্বামীর ব্যবহৃত জামাকাপড় তিনি পরম মমতায় আগলে রেখেছিলেন দীর্ঘ ৮০ বছর। কিন্তু প্রাণ বাঁচাতে ঘর ছাড়ার সময় সঙ্গে কিছুই নিতে পারেননি তিনি। আজ তার সম্বল বলতে আছে কেবল কানে পরা একজোড়া দুল, যা ১৯৪৮ সালের আগে তার বাবা তাকে উপহার দিয়েছিলেন। তার মতে, পরিবারের অসংখ্য সদস্য মারা গেলেও এই দুলজোড়া এখনো দুই নাকবার সাক্ষী হয়ে বেঁচে আছে।

ফাতেমা ওবাইদের মতো গাজার প্রবীণ প্রজন্ম এখন বিলুপ্তির পথে। গত কয়েক বছরে কয়েক হাজার প্রবীণ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় ও চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। নিজের সন্তানদের প্রায় সবাইকে হারানো ফাতেমা এখন ভাঙাচোরা এক অ্যাপার্টমেন্টে নাতি-নাতনিদের সঙ্গে দিন কাটাচ্ছেন। অনাহার আর পানির তীব্র সংকটে তার শরীর ভেঙে পড়লেও মনের জোর হারাননি তিনি। নিজ ভূমি ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, জীবনের এই শেষ প্রান্তে এসে শরণার্থী হয়ে অন্য কোথাও মরতে চান না তিনি। ফাতেমার এই জীবনগাঁথা কেবল একজন বৃদ্ধার লড়াই নয় বরং এক জাতির টিকে থাকার অদম্য সংকল্পের প্রতীক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

1

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

2

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

3

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

4

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

5

আদালতে আসামি সোহেলের দায় স্বীকার , যুক্তিতর্ক বৃহস্পতিবার

6

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

7

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

8

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

9

১২টি আদেশের মাধ্যমে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো

10

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল

11

নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখার জন্য আনসার বাহিনী প্র

12

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

13

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

14

মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

15

কুষ্টিয়ার কুমারখালীতে বীজ-সার বিতরণ হয়েছে ৭২০ কৃষকের মাঝে

16

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

17

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

18

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

19

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

20