NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

চ্যাটজিপিটিতে কি বিজ্ঞাপন যুক্ত হতে যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল প্রযুক্তি মহলে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটকে কেন্দ্র করে ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। জানাল, এসব গুজবের কোনো ভিত্তি নেই।

ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং চ্যাটজিপিটি অ্যাপের প্রধান নিক টার্লি স্পষ্টভাবে জানান, চ্যাটজিপিটির ভেতরে বিজ্ঞাপন যোগ করার কোনো পরিকল্পনা, পরীক্ষা বা প্রস্তুতি নেই। বরং কোম্পানি অ্যাপের সাজেশন অংশে ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার দিকে কাজ করছে। ওপেনএআই জানায়, যেসব স্ক্রিনশট বিজ্ঞাপনের মতো দেখাচ্ছে, সেগুলো হয় ভুল বোঝাবুঝির ফল, নয়তো ভুয়া। বিজ্ঞাপনের জন্য কোনো সক্রিয় বা লাইভ টেস্ট প্ল্যাটফর্মে চালানো হয়নি। 

তবে ভবিষ্যতে বিজ্ঞাপন যুক্ত করার সম্ভাবনার বিষয়ে কিছু ব্যবহারকারীর প্রশ্ন রয়ে গেছে। এ প্রসঙ্গে নিক টার্লি বলেন, যদি কখনো বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জানানো হবে এবং ব্যবহারকারীর স্বার্থই সবার আগে গুরুত্ব পাবে।

একজন ডেভেলপার অ্যান্ড্রয়েড অ্যাপে বিজ্ঞাপন-সম্পর্কিত কোড দেখার দাবি করলেও ওপেনএআই তা খণ্ডন করেছে। অন্যদিকে প্রতিষ্ঠানের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানান, চ্যাটজিপিটি অ্যাপের সাজেশন সেকশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ভবিষ্যতে আরও বেশি কাস্টমাইজ করার সুযোগ পান। 

গুগলের নতুন জেমিনি থ্রি মডেল উন্মোচনের পর ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান, নতুন ফিচার প্রকাশ বন্ধ রেখে চ্যাটজিপিটির ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করাই হবে প্রধান লক্ষ্য।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

1

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

2

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর

3

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

4

খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ

5

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

6

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

7

কুমিল্লায়

8

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার

9

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

10

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

11

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

12

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে

13

টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পেলেন ইন্দোনেশিয়ার বোলার

14

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

15

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

16

বেগম রোকেয়া দিবস আজ

17

মার্কিন পরমাণু সুরক্ষাবলয় দুর্বল হয়ে পড়ছে, ঝুঁকি বাড়ছে বিশ্ব

18

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

19

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

20