NNTV
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি

হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকিকে সামনে রেখে তাদের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প ও কৌশল মূল্যায়ন করছে সৌদি আরব। দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

সংশ্লিষ্ট কূটনৈতিক ও আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, হুথিকে লক্ষ্য করে আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনার জন্য পর্দার আড়ালে সৌদি আরবকে সবুজ সংকেত ও প্রয়োজনীয় স্বাধীনতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে রিয়াদের শীর্ষ নেতৃত্ব এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। 

মার্কিন এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ব্যাপক উত্তেজনার মাঝে হুথিকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে খোদ সৌদি রাজদরবারের ভেতরেও মতভেদ দেখা দিয়েছে।

সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে হুথি কর্মকর্তাদের বহনকারী একটি বিমান সানা বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করে। অভিযোগ উঠেছে, বিমানটি যেন সানায় ফিরে আসতে না পারে সেজন্য সৌদি আরব সানা বিমানবন্দরে বোমাবর্ষণ করে। এর জবাবে চলতি সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবহায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি। হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রিয়াদ যদি ইয়েমেনে পুনরায় হামলা চালায়, তবে সৌদির সমস্ত তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিমানবন্দরের বদলে বিমানবন্দর এবং বন্দরের বদলে বন্দরে আঘাত হানা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

1

লোকসান কাটাতে সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় ব

2

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

3

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

4

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

5

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

6

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

7

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

8

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

9

নরসিংদী থেকে উদ্ধার হয়েছে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র

10

বরিশালে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

11

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

12

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

13

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

14

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

15

জাপানের সনির হাতে যাচ্ছে স্নুপি-চার্লি ব্রাউনের

16

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

17

লাকসামে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার

18

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

19

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

20