NNTV
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৬১ জন। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকার লোকজনকে সরিয়ে নেন।

উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ কর্মী অংশ নেন। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজে ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে এলাকা আর্দ্র রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং নিখোঁজদের খুঁজে বের করা এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের প্রভাবে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গেছে এবং দরজা-জানালার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন।

লিউইয়াং শহর আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এবং বিশ্বে বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত। তবে চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন নয়; এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একই ধরনের ঘটনায় ১২ জন নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ খান

1

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

2

সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-ফা

3

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

4

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের মতবিনিময় সভা

5

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

6

আজ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু

7

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

8

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

9

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

10

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

11

এবার ১২টি ভাষায় শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য

12

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

13

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

14

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির সম্মিতি দেননি ডোনাল্

15

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

16

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

17

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

18

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

19

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

20