NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি কয়েকটি শর্ত পূরণ হয়

ফিলিস্তিনের গাজায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি কয়েকটি সুনির্দিষ্ট শর্তের ওপর নির্ভর করছে।

সোমবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ ধারাবাহিকভাবে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে আসছে। একই সঙ্গে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ এবং গাজার ভূখণ্ড থেকে সব ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাচ্ছে বাংলাদেশ।

তিনি জানান, ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত এক প্রস্তাবে গাজায় স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা উল্লেখ করা হয়। ওই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ ভোট দেয়। পাশাপাশি কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে প্রস্তাবটি উত্থাপনে সক্রিয় ভূমিকা রাখে।

প্রেস সচিব বলেন,

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে আইএসএফে যোগ দিতে আগ্রহী।

এসব বিষয়ের মধ্যে রয়েছে আইএসএফ অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে; গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে; গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে।’

শফিকুল আলম পুনর্ব্যক্ত করেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে আল কুদস আল শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

1

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

2

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

আজ রাত ১২টায় আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে

5

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের

6

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

7

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

8

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

9

নির্বাচনী ইশতেহারে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি

10

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

11

যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ,এসেছে ট্রা

12

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় বিউটি পার্লারের টয়লেট থেকে নারীর মরদে

13

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

14

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

15

মদনপুরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অ

16

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

17

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

18

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

19

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

20