NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাজারে তেলের দাম ফের বেড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে এটি দুই শতাংশের বেশি বাড়লেও পরে কিছুটা স্থিতিশীল হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১.১ শতাংশ বেড়ে ৯৫.৮৭ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে তাদের যুদ্ধজাহাজ উপসাগর ছাড়ার সময় ইরান ‘উসকানিমূলক’ হামলা চালায়। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা আত্মরক্ষামূলক পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

অন্যদিকে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, পাল্টা জবাবে মার্কিন যুদ্ধজাহাজেও ‘গুরুত্বপূর্ণ ক্ষতি’ করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করেছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছিলেন, যাতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া যায়।

ট্রাম্প অবশ্য পরিস্থিতিকে ‘ছোটখাটো আঘাত’ বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান সমঝোতায় না এলে আবারও হামলার মুখে পড়তে পারে।

বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে। ফলে সেখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব এখনও মাগুরা হয়ে নির্বাচন করতে চান

1

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

2

ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

3

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

4

মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

5

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

6

ঈদযাত্রা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্র

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

9

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে

10

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

11

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

12

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: আমীর খসরু

13

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

14

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

15

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

16

২৩ দিন পর আবারও সচল হলো ইস্টার্ন রিফাইনারী

17

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

18

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

19

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

20