NNTV
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

নির্বাচন কমিশন ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে ।ক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। আর একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন হয়নি।

শুক্রবার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।

বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।

এ ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি।

আখতার আহমেদ জানান, নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৫৯. ৪৪ শতাংশ ভোটার। আর গণভোট দিয়েছেন ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যা’ ভোট পড়েছে চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।  

তিনি আরও বলেন, ২৯৯টি আসনের গণভোট গণনা করা হয়েছে। চট্টগ্রামের ২টি আসনে ফলাফল আদালতের স্থগিতাদেশ থাকায় সেখানকার প্রার্থীদের ভোট হিসেব করা হয়নি। আর আদালতের বাধা না থাকায় সেখানকার গণভোটের হিসাব করা হয়েছে। আর একটি আসনে নির্বাচন হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় শীতে শিশুদের মৃত্যু ঝুঁকি

1

এবার ক্লাব ফুটবলে বড় পরিবর্তন আনছে ফিফা

2

চলতি সপ্তাহে ডিজিটাল স্ট্রিমিং-এ আসছে ‘দ্য ড্রামা’

3

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

4

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

5

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

6

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

7

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

10

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

11

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

12

ডিসিরা সাংবাদিক হওয়ার নীতিমালা চান, ভাবছে মন্ত্রণালয়

13

আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির

14

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

15

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ‍দিয়েছে আইজিপি

16

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলে

17

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

18

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

19

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

20