NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭০ বছরে প্রথমবারের মতো বার্ষিক লোকসান হোন্ডার

প্রায় ৭০ বছরে প্রথমবারের মতো বার্ষিক লোকসানের মুখে পড়েছে জাপানের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা । ১৯৫৫ সালের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। কোম্পানির এই ক্ষতির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রকল্প থেকে বড় পরিসরে পিছু হটা।

হোন্ডা জানিয়েছে, মার্চে শেষ হওয়া অর্থবছরে তাদের আয় কমেছে প্রায় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১০ বিলিয়ন ডলার)। এতে সম্ভাব্য ৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের মুনাফা হারিয়ে কোম্পানিটি ৪০৩ দশমিক ৩ বিলিয়ন ইয়েন (প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার) নিট লোকসান গুনেছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তন এই অবস্থার বড় কারণ। আগে ইভি কেনায় ৭ হাজার ৫০০ ডলারের কর ছাড় থাকলেও তা বাতিল করা হয়। পাশাপাশি বাইডেন আমলের কঠোর নির্গমন নীতিমালাও শিথিল করা হয়েছে। ফলে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে ইভির বিক্রি কমে যায়, যদিও জ্বালানির দাম বেড়েছিল।

এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ধারণা করেছিল, ভবিষ্যতে কঠোর পরিবেশ আইন আসবে। তাই তারা বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করে। কিন্তু নীতিগত পরিবর্তনের কারণে অনেক প্রতিষ্ঠানকে সেই বিনিয়োগের মূল্য কমিয়ে দেখাতে হয়েছে, যা বড় ক্ষতির কারণ হয়েছে।

এই পরিস্থিতিতে অনেক কোম্পানি আবার লাভজনক পেট্রোল চালিত ট্রাক ও এসইউভি বিক্রির দিকে মনোযোগ দেয়। তবে এতে আগের বিনিয়োগ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়েছে।

হোন্ডার পাশাপাশি জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসও ইভি খাতে ক্ষতির মুখে পড়েছে। তবে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ইভি পরিকল্পনা বাদ দেয়নি। ইউরোপ ও এশিয়ায় কঠোর পরিবেশ আইন চালুর পথে রয়েছে। এছাড়া চীনের ইভি নির্মাতাদের বাড়তে থাকা প্রতিযোগিতাও বিশ্ববাজারে নতুন চাপ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮ ড্রোন ও ৮৬ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহ

1

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

2

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

3

গাজা উপত্যকা পুনর্গঠনে বিলিয়ন ডলারের সহায়তা দেবে কাতার

4

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

5

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ক

6

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

7

বন্দরে নবীগঞ্জ গার্লস স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারি সুরক

8

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

9

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

10

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

11

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

12

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

13

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

14

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

15

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

16

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

17

ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

18

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

19

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

20