NNTV
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনে কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা ৩৮

চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। গতকাল শুক্রবার রাতে দেশটির শানসি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক সীমা অতিক্রম করার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। তবে এখনো বহু শ্রমিক খনির ভেতরে আটকা রয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য পরিচিত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে এ ধরনের বহু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

1

একই দিনে ‘অ্যাভাটার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে

2

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

5

পাকিস্তানকে ছাড়মূল্যে তেল দিবে রাশিয়া

6

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

7

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

8

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

9

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

10

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

11

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

12

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

13

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

14

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

15

মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্

16

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

17

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

18

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

19

চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী স

20