NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

আত্মহত্যা করেছেন ৬১ ইসরাইলি সেনা

ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। ইসরাইল গাজায় অভিযান শুরু করার পর থেকে এটি ইসরাইলি বাহিনীর ৬১তম সেনার মৃত্যু।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, সর্বশেষ মৃত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার এই ঘটনা ঘটার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী বলেছিল, উত্তর একটি ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনাদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ২৮ অক্টোবর নেসেটের একটি প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতিবেদনে দেখা যায়, প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সেনা আত্মহত্যায় সফল হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলের সংশোধিত ছুটির সূচি প্রকাশিত

1

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট

2

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

3

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

4

ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই

5

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

6

গাইবান্ধার সুন্দরগঞ্জে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নি

7

চলতি মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

8

মৌলভীবাজারে মসজিদের ভেতর বৃদ্ধ খুন

9

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

10

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

11

পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কা

12

সার সংকটে ভোগান্তিতে কুমারখালীর পিঁয়াজ চাষিরা

13

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

14

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

15

মির্জা ফখরুল গেলেন চীন সফরে

16

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

17

সুনীল নারাইন গড়লেন ইতিহাস

18

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

19

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20