NNTV
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ্যা দেন ক্ষুব্ধ ব্যক্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চান ক্ষুব্ধ এক ব্যক্তি। গণমাধ্যমকর্মীদের সামনে নিজেকে ওই ব্যক্তি জুলাইযোদ্ধা বলে পরিচয় দেন। এ সময় ওই ব্যক্তি আসিফ মাহমুদকে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ্যা দেন।

মঙ্গলবার বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন।

তিনি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়।’

ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দেন।

হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আফিস মাহমুদকে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলতে থাকেন। তিনি বলেন, ‘বন্যার টাকা কোথায় গেছে, সেটি কি আমি জানতে চাইতে পারি না। উনি (আসিফ মাহমুদ) কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে।’

এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন, জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেননি আসিফ মাহমুদ।

এদিকে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আয়োজনটির অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদের মিছিল।

এ আয়োজন বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি এবং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে সর্বসাধারণের আর্থিক সহায়তা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে যেকোনো তরুণ এই আয়োজনে যুক্ত হতে পারবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

1

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

2

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

3

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

4

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

5

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

6

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

7

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

8

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

9

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

10

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

11

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

12

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

13

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

14

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

15

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

16

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী বিশ্বকাপ থেক

17

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

18

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

19

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

20