NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল করলেন তাসনিম জারা

মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। 

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন তিনি।

আবেদন জমা দেওয়ার পর তাসনিম জারা বলেন, সাধারণ মানুষ চায় আমি নির্বাচনে লড়াই করি। তাই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আপিলে জয়ী হয়ে জনগণের জন্য নির্বাচনের মাঠে আসব।

গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সেই সময় জারা জানান, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি বা দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

আজ সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে এই আপিল করা যাবে।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার দামে আবার ও পতন পুরো বিশ্ববাজারে

1

৩ দিনেই শতকোটি পার করল ‘আওয়ারাপান টু’

2

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

3

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

দীর্ঘ ১৩ বছর পর বালামের অ্যালবাম, থাকছে ৬টি গান

5

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ; ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞায় য

6

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

7

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

8

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

9

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

10

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

11

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

12

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

13

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

14

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

15

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

16

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

17

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

18

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

19

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক

20