NNTV
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

‘সিটাডেল সিজন ২’-এর স্পাই-থ্রিলার সিরিজের মুক্তির মধ্যেই নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন হলিউডে নিয়মিত মুখ হয়ে ওঠা প্রিয়াঙ্কা চোপড়া। এই অভিনেত্রী এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে আসন্ন সারভাইভাল থ্রিলার 'রিসেট'-এ জুটি বাঁধতে চলেছেন।

চলতি বছরে আগস্টে ম্যাট স্মাকলার পরিচালিত ছবিটি  শুটিং শুরুর হওয়ার কথা রয়েছে। আসন্ন থ্রিলারটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে, বিশেষ করে প্রিয়াঙ্কা এবং অরল্যান্ডোর নতুন অন-স্ক্রিন জুটির কারণে।

জর্ডান রলিন্স রচিত 'রিসেট'-এর গল্পটি এক নারীকে (প্রিয়াঙ্কা চোপড়া জোনাস) কেন্দ্র করে, যিনি সভ্যতা থেকে বহু দূরে এক নির্জন অরণ্যে বেড়ে ওঠেন এবং সেখানে কীভাবে পৌঁছালেন তার কোনো স্মৃতি তার থাকে না। তার বেঁচে থাকার একমাত্র উপায় হলো এক আকর্ষণীয় অপরিচিত ব্যক্তিকে (অরল্যান্ডো ব্লুম) বিশ্বাস করা, যিনি হয়তো নিজেকে যা বলছেন তা নন।

ছবিটি সম্পর্কে ম্যাট স্মাকলার এক বিবৃতিতে বলেন, আমি এমন একটি জুটি খুঁজছিলাম, যেখানে আকর্ষণ এবং অবিশ্বাস অনায়াসে সহাবস্থান করতে পারে। প্রিয়াঙ্কা এবং অরল্যান্ডোর মধ্যে একই সঙ্গে দুটি বিষয় বিশ্বাস করানোর এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। তাদের রসায়ন অনস্বীকার্য।

সারভাইভাল থ্রিলারটি প্রযোজনা করবেন জন হোবার ও এরিক হোবার। তাদের ফ্রাট্রিসাইডাল ফিল্মস ব্যানারের অধীনে, মাইকেল ল্যাজারোভিচ কেমিক্যালি অল্টার্ড-এর জন্য এবং ম্যাথিউ রোডস রোডস এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রিয়াঙ্কার পার্পল পেবল পিকচার্স এবং ব্লুমের অ্যামেজিং আউল।

প্রজেক্টটি সম্পর্কে আরও বলতে গিয়ে প্রযোজকরা একটি বিবৃতিতে জানিয়েছেন, জর্ডান রলিন্স এবং ম্যাট স্মাকলার বেঁচে থাকা, প্রেম, সাসপেন্স এবং প্রতারণার এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছেন, যা চমকপ্রদ টুইস্টে পরিপূর্ণ। আমরা প্রিয়াঙ্কা ও অরল্যান্ডোর সঙ্গে অংশীদারিত্ব করে এটিকে পর্দায় আনতে পেরে রোমাঞ্চিত।

প্রিয়াঙ্কাকে সম্প্রতি প্রাইম ভিডিওর ‘দ্য ব্লাফ’-এ কার্ল আরবানের সঙ্গে দেখা গেছে। তার সিরিজ ‘সিটাডেল সিজন ২’ গতকাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এরপর তার হাতে রয়েছে এস এস রাজামৌলির ‘বারাণসী’। মহেশ বাবু অভিনীত এই ছবির মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে ফিরবেন।

অন্যদিকে অরল্যান্ডো সম্প্রতি ‘দ্য কাট’-এ দেখা গেছে। তিনি অ্যাকশন কমেডি ‘ডিপ কভার’-এও অভিনয় করেছেন এবং এরপর ওয়ার্নার হারজগ পরিচালিত ‘বাকিং ফাস্টার্ড’ ছবিতে রুনি মারা ও কেট মারার সঙ্গে অভিনয় করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা

1

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

2

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

3

ভারতে ২৩ বছর ক্ষোভ পুষে রেখে বাবার হত্যাকারীকে খুন

4

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

5

সরকার গড়তে আরব দলগুলোর সমর্থন লাগবে নেতানিয়াহু ও আইজেনকোটের

6

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

7

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

8

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

9

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

10

আজ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায়

11

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

12

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে না ৫ দিনের ছুটি

13

‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই অভিনেত্রী ভূমি পেডনেকর

14

বরগুনায় একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

15

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

16

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

17

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

18

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

19

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

20