NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারা গেছেন সাতবারের 'মিস্টার ইন্ডিয়া' মায়ঙ্ক

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মায়ঙ্কের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মায়ঙ্ক। বিবৃতিতে লেখা, একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

মায়ঙ্কের মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। হঠাৎ তার মৃত্যু সংবাদে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা।

ফিটনেস জগতে সুপরিচিত ছিলেন মায়ঙ্ক পাওয়ার। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেন। তবে তারকা খ্যাতি পান ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নিয়ে। শোতে তার শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব তাকে দর্শকপ্রিয় করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

1

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

2

ঢাকার মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে আউটসোর্সিং কর্মী আহত

3

ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগের পথে তারেক রহমান

4

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

5

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

6

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্র

7

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

8

আবারও নতুন এআই মডেল এনে আলোচনায় ডিপসিক

9

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

10

ঢাকায় শীত কেমন থাকবে, জানাল অধিদপ্তর

11

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

12

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

13

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির সম্মিতি দেননি ডোনাল্

14

নোয়াখালীতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত -

15

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

16

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

17

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

18

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

19

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

20