NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন ডিসিসিআই

দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। 

সংগঠনটি মনে করছে, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি এই আহ্বান জানায় ডিসিসিআই। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের বাণিজ্যের লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়। দেশের মোট আমদানি ও রপ্তানির প্রায় ৯২ শতাংশ পণ্য এই বন্দরের মাধ্যমে পরিবাহিত হয়। বন্দর সূত্রে জানা যায়, আমদানি ও রপ্তানির জন্য এখান থেকে গড়ে প্রতিমাসে প্রায় ২.৬ লাখ টিইইউ এবং প্রতিদিন গড়ে ৯ হাজার টিইইউ কনটেইনার খালাস হয়ে থাকে। তবে গত বুধবার থেকে বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার কনটেইনার পণ্য বন্দরে আটকা পড়েছে।

পণ্য খালাসে বিলম্ব হওয়ায় ব্যবসায়ীদের প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ক্ষতিপূরণ গুণতে হচ্ছে। এই অচলাবস্থার ফলে বিশেষ করে দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ সম্ভব না হওয়ায় আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল কিংবা অন্য দেশে স্থানান্তরের ঝুঁকি তৈরি হয়েছে। 

এছাড়াও আসন্ন রমজান মাসকে সামনে রেখে আমদানীকৃত পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা দেখা দিলে স্থানীয় বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যা সকল শ্রেণির ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বন্দরের কার্যক্রমে এ ধরনের অনাকাঙ্ক্ষিত অচলাবস্থা বাণিজ্য ও বিনিয়োগের সার্বিক পরিচালন ব্যয় বৃদ্ধি করবে, যা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করে ডিসিসিআই।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে ঢাকা চেম্বার। পাশাপাশি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে ব্যবসায়ী, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

1

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

2

আজ পবিত্র শবে মেরাজ

3

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

4

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

5

কচুয়াইকে উন্নয়নের মডেল করতে চান বাবর ফারুকী

6

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ট্রাম্প

7

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

8

বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

9

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

10

১৩ জানুয়ারি রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

11

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

রাশিয়া বানাচ্ছে সবচেয়ে বড় পরমাণু স্থাপনা

14

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

15

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জন

16

ফেনীতে হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার অপরাধে দুই নার্স

17

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

18

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

19

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

20