NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী সোমবার বিকেল ৪টা ২৬ মিনিট পর্যন্ত ৯ লাখ ৫৩ হাজার ২১৭ জন ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।  প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৪৭ হাজার ৭৯১ জন ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৪২৪ জন রয়েছেন।
 
এর আগে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী মতে, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন, যা সর্বোচ্চ। এ ছাড়া, কাতারে ৬৩ হাজার ৭৩৯, মালয়েশিয়ায় ৫১ হাজার ১৭০, ওমানে ৪৭ হাজার ৬৭, সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ১৭৯ ও যুক্তরাষ্ট্রে ২৭ হাজার ৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন।

দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার। জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা ৭৮ হাজার ২৭৪ জন, ঢাকায় ৭১ হাজার ৪৬২, চট্টগ্রামে ৬৭ হাজার ৪৭৩, নোয়াখালীতে ৪৫ হাজার ৭৮ ও সিলেটে ৩২ হাজার ৪৮০ জন
 
আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১৩ হাজার ৬২ জন নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ জন ও কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ।
 
৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন: প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।  ইসি বর্ধিত সময়সীমায় ১৮ নভেম্বর উদ্বোধন করা অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশের প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের সুযোগ করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

1

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

2

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

3

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

4

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

5

বিপিএলে ওপেনিং ছেড়ে নতুন পজিশনে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ই

6

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

7

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

8

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

9

নতুন মোড় ঘুরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে,ডাক পেতে পারে বাংলাদেশ

10

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

11

দুই দেশ কেড়ে নিল ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

12

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

13

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

14

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ জন

15

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

16

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

17

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

18

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

19

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

20