NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ করেছে এনবিআরের ওয়েবসাইট

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগের অংশ হিসেবে সর্বসাধারণের জন্য এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সবার ব্যবহারের জন্য নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইটের (www.nbr.gov.bd) publication পোর্টালের customs লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। 

প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

এনবিআর আরও জানায়, নিয়মিতভাবে আমদানি সংক্রান্ত তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্টরা নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দর ও দামের ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং আমদানির প্রবণতা ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ করা সহজ হবে।

এছাড়া, বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝার পাশাপাশি বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পের সহায়তা কার্যক্রম মূল্যায়ন করাও সহজ হবে। এটি আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন ও সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতায় বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

1

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

2

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

3

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

4

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

5

মুন্সীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

6

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

9

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

10

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

11

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

12

বিশ্ব বাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম ,দেশে প্রতিফলন নেই

13

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

14

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

15

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দি

16

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

17

দেশজুড়ে ছয় দিনের জন্য ড্রোন উড়ানো নিষিদ্ধ

18

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

19

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

20