NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হলুদ কার্ডের শাস্তির নিয়ম বদলে যাচ্ছে

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিবিসির তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় দুটি ‘অ্যামনেস্টি’ ধাপ যোগ করা হবে। গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনালের পর সব হলুদ কার্ড আর হিসাবে আনা হবে না বা বাতিল হিসাবে গণ্য হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তবে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়। এই ম্যাচগুলোতে পরপর দুই ম্যাচে কেউ হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আসন্ন বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে । যা কিনা ইতিহাসে সর্বোচ্চ। এই কারণে যোগ করা হয়েছে একটি অতিরিক্ত রাউন্ডও। এতে করে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ছয়টি ম্যাচ খেলতে হবে। এতে করে বেড়ে যাবে খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি।

এই কারণেই ফিফা মনে করছে, নিয়ম পরিবর্তন না করলে অনেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলোয়াড়রা মিস করবে। বিশেষ করে সেমিফাইনাল মিস করতে পারে।

নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার জন্য এখনো দুটি হলুদ কার্ডই যথেষ্ট থাকবে, তবে দুটি নির্দিষ্ট ধাপে কার্ড বাতিল করা হলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে।

অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে  গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হলুদ কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের (শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার-ফাইনাল) ম্যাচগুলোর মধ্যে দুটি ম্যাচে কার্ড পেতে হবে।

এই বিষয়টি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিল সভায় আলোচনার জন্য তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

2

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ার

3

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

4

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-

5

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

6

অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতি

7

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

8

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

9

আবারও সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ

10

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

11

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

12

যেসব এলাকায় আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

13

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

14

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

15

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

16

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

17

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

18

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

19

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

20