NNTV
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তির আগেই আইএমডিবির তালিকায় শীর্ষে শাহরুখের ‘কিং

ক্যারিয়ারের শেষভাগে এসেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘কিং’ ছবি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। গত বছর ঝলক দিয়ে 'কিং'এর টিজার প্রকাশ হয়। তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন নেটিজেনরা। তবে মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

আইএমডিবি থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়।

ফলে তালিকাটি কেবল ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের স্পষ্ট প্রতিফলন। আইএমডিবির প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় জায়গা পেয়েছে মোট ২০টি ছবি, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে সবচেয়ে বেশি—১০টি হিন্দি ভাষার সিনেমা। এরপর রয়েছে তেলেগু ভাষার পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা।

তালিকার শীর্ষ পাঁচে ‘কিং’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়ক’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে রয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ।
 
উল্লেখ্য, এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

1

ভূমিকম্প অনুভূত ইরানে

2

মেঘালয়ে গ্রেপ্তার ২ ,হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর স

3

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

4

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

5

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

6

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

7

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

8

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

11

পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন কয়েদির

12

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

13

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

14

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

15

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

16

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

17

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

18

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

19

হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড দাবি

20