NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

উন্নত আর্থ–সামাজিক পরিবেশ ও বিশ্বমানের উচ্চশিক্ষার কারণে ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে সুইডেন। শেনজেন অঞ্চলসহ বিশ্বব্যাপী স্বীকৃত শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করেছে।


 বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেয়। স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হয়।

সুযোগ-সুবিধা
জীবনযাত্রার খরচ চালানোর জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হয়।

ভ্রমণের জন্য দেওয়া হয় ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান।

স্বাস্থ্যবিমা।

যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে (প্রায় দেড় বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতার সমতুল্য)।

সিভি, মোটিভেশন, সুপারিশ, ইত্যাদি ভালোভাবে উপস্থাপন করতে হবে।

স্নাতকোত্তরের যে প্রোগ্রামে আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের যোগ্য হতে হবে।

একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৬-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে সিভি।

সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে লেটারস অব রেফারেন্স।

সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমেকাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

মোটিভেশন লেটার

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। একই লিংক থেকে সিভি, লেটার অব রেফারেন্স ও কাজের অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

বিস্তারিত দেখুন এই লিংকে।

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

1

ইংল্যান্ডে ১৭ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ

2

গাজায় মরক্কোর সেনা মোতায়েন,ইসরায়েলের সাথে আঁতাতের অভিযোগ

3

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

4

বাংলাদেশ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে র

5

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

6

আবারও বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

7

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

8

কাঁটাবন ঢালে আবাসিক ভবনে আগুন

9

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

10

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

11

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

12

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে যমুনায় য

13

গত ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ,বেড়েছে ফ্ল্যাট-জমি

14

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

15

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

16

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

17

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

18

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

19

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

20