NNTV
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনায় জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মুক্তিপণের দাবিতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে বড় জাহাঙ্গীর ও দয়াল বাহিনী। এর মধ্যে জাহাঙ্গীর বাহিনী ১১ জন এবং দয়াল বাহিনী ১০ জন জেলেকে জিম্মি করে রাখে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল  বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খালে জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বাহিনীটি। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে ১১ জেলেকে মুক্ত করা হয়। অন্যদিকে, সুন্দরবনের আন্ধারমানিকের টোটা ও কেওড়াতলা খালে দয়াল বাহিনীর আস্তানায় পৃথক অভিযান চালানো হয়। এসময় দস্যুরা পালিয়ে গেলে সেখান থেকে আরও ১০ জেলেকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,  উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এছাড়া জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

1

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

2

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

3

আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

4

জোভান-তটিনীর জুটি নিয়ে আসছে ‘সম্পর্কের গল্প’

5

সুন্দরবনে ২৫ জেলে গ্রেপ্তার, ৪০০ কেজি পারশে পোনা উদ্ধার

6

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

7

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

8

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

9

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

10

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

11

বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

12

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

13

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

14

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

15

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

16

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

17

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

18

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

19

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

20