NNTV
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড্যানিয়েল র‍্যাডক্লিফের শৈশবের চরিত্র নিয়ে স্মৃতিচারণ

হ্যারি পটার রূপে এক দশকেরও বেশি সময় ধরে পর্দায় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষকে জাদুর দুনিয়ায় মোহাবিষ্ট করে রেখেছিলেন অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। ১২ বছর বয়সে হ্যারি পটারের প্রথম সিনেমায় অভিনয় করা র‍্যাডক্লিফের বয়স এখন ৩৬। এতদিন পর, তার প্রিয় হ্যারি পটার সিনেমার নামগুলো সামনে আনলেন এই অভিনেতা।

ছেলেদের লাইফস্টাইল ভিত্তিক প্ল্যাটফর্ম ‘মেনস জার্নাল’ জানিয়েছে, এক পডাকাস্টে র‍্যাডক্লিফ নিজের অভিনয় করা হ্যারি পটারের আটটি সিনেমার মধ্যে সেরাটি বেছে নিয়েছেন। র‍্যাডফ্লিফ পছন্দের তালিকায় সবার ওপরে রেখেছেন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ–পার্ট টু’। ২০১১ সালে মুক্তি পাওয়া এই সিনেমা ছিল হ্যারি পটার সিরিজের শেষ সিনেমা। প্রায় এক দশকের গল্পকথা ও হ্যারি পটারের জীবনের উত্থান পতনের সফল ও সন্তোষজনক সমাপ্তির কারণে র‍্যাডক্লিফ এই পর্বকে সবার চেয়ে এগিয়ে রাখছেন।

এর আগে, ‘হ্যারি পটার অ্যান্ড গবলেট অব ফায়ার’ ও ‘হ্যারি পটার অ্যান্ড প্রিজনার অব আজকাবান’ এর মধ্যে র‍্যাডক্লিফ গবলেট অফ ফায়ারকে বেছে নেন। যা ছিল ভক্তদের কাছে চমক। সিরিজের তৃতীয় পর্ব ‘প্রিজনার অব আজকাবান’ অনেক সমালোচক ও ভক্তদের কাছে হ্যারি পটারের সেরা সিনেমা। এটিকে বেছে না নেওয়ায় র‍্যাডক্লিফের অনেক ভক্ত নিরাশ হয়েছেন। চতুর্থ পর্ব ‘গবলেট অব ফায়ারকে’ এগিয়ে রাখার পেছনে র‍্যাডক্লিফের চুক্তি, “আমি যা যা করতে ভালোবাসি সেটা করার সুযোগ পেয়েছি চতুর্থ পর্বে। অসাধারণ অভিজ্ঞতা ছিল।”

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘গবলেট অব ফায়ারে’ অভিনয় করার সময় র‍্যাডক্লিফের বয়স ১৬। তার দাবি, কিশোর বয়সে ওই পর্বে অভিনয় করার আনন্দটা অন্যরকম ছিল। সিরিজে তার সবচেয়ে অপছন্দের সিনেমা বা যেটিকে তিনি সবার শেষে রেখেছেন সেটি হলো ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই পর্বটি অবশ্য তার সিনেমা হিসেবে নয়, নিজের অভিনয়ের কারণে অপছন্দ বলে জানিয়েছেন।

র‍্যাডক্লিফ বলেন, “এটাই আমার কাছে তালিকার সবচেয়ে শেষের সিনেমা। সেটা আমি যা করেছি তার জন্য। সিনেমার জন্য নয়।” র‍্যাডক্লিফ আরও বলেন সিনেমাটি দেখার সময় নিজের ১৮/১৯ বছর বয়সের অভিনয় বেশ ‘বিব্রতকর’ বা ‘ক্রিঞ্জ’ মনে হয়েছে।” একইভাবে, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস’-এ নিজের অভিনয় বেশ মধুর লেগেছে র‍্যাডক্লিফের কাছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

1

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

2

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

3

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

4

কনটেন্ট ক্রিয়েটর কারাগারে প্রিন্স মামুন

5

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

6

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

7

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

8

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

9

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

10

প্রধান উপদেষ্টা ভোট

11

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় তৃণ

12

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

13

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

14

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মি

15

উত্তর কোরিয়ায় কিম জং উনের বোনের পদোন্নতি

16

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

17

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

18

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

19

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

20