NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম দল ঘোষণা পর্তুগালের

 রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর প্রথমবারের মতো জাতীয় দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ জর্জ জেসুস। আজ শুক্রবার উয়েফা নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেন তিনি। একই সঙ্গে রোনালদোর পর জাতীয় দলের নেতৃত্বে কারা থাকবেন, সেটিও জানিয়েছেন এই কোচ।

ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলবার্তো কস্তা ও গুস্তাভো ভারেলা। এ ছাড়া আগের দল থেকে সাতটি পরিবর্তন এনেছেন জেসুস। নতুন করে দলে ডাক পেয়েছেন মাতেউস ফার্নান্দেস, কার্লোস ফোর্বস, জিওভানি কুয়েন্দা ও রদ্রিগো মোরা। এ ছাড়া আন্তোনিও সিলভাও দলে ফিরেছেন।

রোনালদোর পাশাপাশি দলে নেই ফ্রান্সিসকো কনসেইসাও। নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় উয়েফার দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তাঁকে বিবেচনা করা হয়নি। চোটের কারণে জায়গা পাননি পিএসজির ডিফেন্ডার নুনো মেন্দেস। কোচের কৌশলগত সিদ্ধান্তে বাদ পড়েছেন গনসালো ইনাসিও।

রোনালদোর অবসরের পর পর্তুগাল দলের অধিনায়কত্বের দায়িত্ব কারা পালন করবেন, তা নিয়েও কথা বলেছেন জেসুস। আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে পাঁচজনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন তিনি।

তাঁরা হলেন বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, জোয়াও ক্যানসেলো, রুবেন নেভেস ও ব্রুনো ফার্নান্দেস। এদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যায় রোনালদোর পর এগিয়ে আছেন বের্নার্দো সিলভা।

জেসুস বলেন, ‘জাতীয় দলে অধিনায়ক নির্বাচন করা হয় আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে। বর্তমানে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচজনই অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন। মজার বিষয় হলো, এই পাঁচজনই এমন খেলোয়াড়, যাঁদের আগে আমি বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছি।’

নেশনস লিগে দারুণ অবস্থানে রয়েছে পর্তুগাল। প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে দলটি। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পরের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট প্রয়োজন তাদের।

আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে এবং ১৮ নভেম্বর ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল।

পর্তুগালের ঘোষিত দল
- গোলরক্ষক: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
- রক্ষণভাগ: জোয়াও ক্যানসেলো, দিয়োগো দালোত, আলবার্তো কস্তা, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, তোমাস আরাউজো, আন্তোনিও সিলভা, নুনো তাভারেস।
- মিডফিল্ড: রুবেন নেভেস, জোয়াও পালিনিয়া, মাতেউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা।
- আক্রমণভাগ: পেদ্রো নেতো, রদ্রিগো মোরা, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লেয়াও, জিওভানি কুয়েন্দা, কার্লোস ফোর্বস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ফাবিও সিলভা, গুস্তাভো ভারেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

1

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

2

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

3

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

4

হরমুজে দুই জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড

5

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

6

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

7

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

8

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

9

ফুল-ফান্ডেড স্কলারশিপ দেয় সুইডেন সরকার

10

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

11

ডেমোক্র্যাটদের জয়ে কতটা ঝুঁকিতে ইলন মাস্কের স্পেসএক্স-টেসলা?

12

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

13

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

14

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

15

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স

16

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

17

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

18

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে:

19

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব

20