NNTV
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। দেশে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করেছে।

সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এই ধরনের হামলাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বক্তারা বলেন, এটি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

সম্মিলনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার বিষয়ে সাংবাদিক নেতারা তাদের বক্তব্য তুলে ধরছেন।

এই সম্মিলনে নোয়াব, সম্পাদক পরিষদের সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।

এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক, গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি এবং কলাম লেখকেরাও সম্মিলনে উপস্থিত রয়েছেন।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

1

মাথিশা পাথিরানা ১৮ কোটি রুপিতে কলকাতায়

2

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

3

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

4

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

5

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

6

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

7

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

8

এইচএসসির ফরম পূরণে ফি বৃদ্ধি

9

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

10

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

11

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

12

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

13

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

14

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

15

ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাস, রাজনৈতিক নেতাদের মুক্তির স

16

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

17

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

18

বানিয়াচংয়ে মাথায় ইট পরে শ্রমিকের মৃত্যু

19

টানা শীতে বিপর্যস্ত হাতিয়া, সবচেয়ে দুর্দশায় নিম্ন আয়ের মানুষ

20