NNTV
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গতকাল বৃহস্পতিবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি ঘোষণা করে তা সফল ও সার্থক করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে পোস্টার সাঁটানো হবে। এদিন বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।

একই দিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে ছাত্রদলের ঢাকার সব ইউনিটের অংশগ্রহণ।

পরদিন, ৮ নভেম্বর (রবিবার) ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলায় আলোচনা সভার আয়োজন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ক্লাব ফুটবলে বড় পরিবর্তন আনছে ফিফা

1

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

2

শুরু হয়েছে হজের ভিসা দেওয়া

3

রায়পুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে এমপি বকুলের দাবি

4

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

5

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

6

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

7

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

8

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

9

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

10

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

11

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুই ভাই নিহত

12

আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন

13

রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদ

14

ভারত তৈরি করবে রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি

15

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

16

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

17

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

18

আজ 'ব্যাট অ্যাপ্রিসিয়েশন ডে'

19

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

20