NNTV
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অফসাইড বিতর্ক কমাতে বড় উদ্যোগ নিলো ফিফা

ফুটবলে অফসাইড সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও দেরির অবসান ঘটাতে বড় উদ্যোগ নিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে সংস্থাটি, যা ম্যাচ পরিচালনায় গতি ও নির্ভুলতা- দুটিই বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি) ব্যবহার করা হবে। এই ব্যবস্থায় কোনো খেলোয়াড় ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকলে সঙ্গে সঙ্গে সহকারী রেফারির কাছে অডিও সতর্কবার্তা পৌঁছে যাবে। ফলে আগের মতো আক্রমণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

এর আগে ব্যবহৃত সংস্করণে ৫০ সেন্টিমিটারের বেশি অফসাইড হলেই সতর্কবার্তা দেওয়া হতো। নতুন প্রযুক্তিতে সেই সীমা কমিয়ে আনা হয়েছে, যা সিদ্ধান্তকে আরও সূক্ষ্ম করে তুলবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সহকারী রেফারির কাছেই। প্রযুক্তিগত ত্রুটি বা সন্দেহের ক্ষেত্রে তিনি চাইলে সিদ্ধান্তে দেরিও করতে পারবেন।

অফসাইড বিশ্লেষণ আরও পরিষ্কার করতে প্রতিটি খেলোয়াড়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ত্রিমাত্রিক (৩ডি) অ্যানিমেশন তৈরি করা হবে। ৪৮ দলের মোট ১,২৪৮ জন খেলোয়াড়কে বিশেষ স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে, যাতে দর্শকদের সামনে আরও বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত উপস্থাপন করা যায়।

শুধু অফসাইড নয়, বল মাঠের বাইরে গেছে কি না কিংবা সর্বশেষ স্পর্শ কার ছিল- এসব নির্ধারণেও স্মার্ট বল প্রযুক্তি ব্যবহার করা হবে । বলের ভেতরে থাকা বিশেষ চিপের মাধ্যমে এসব তথ্য দ্রুত শনাক্ত করা যাবে, যা কর্নার, গোলকিক বা গোলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করবে।

এছাড়া গোলরক্ষকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়েছে কি না, সেটিও নির্ধারণে উন্নত ৩ডি বিশ্লেষণ ব্যবহার করা হবে । এতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) জন্য জটিল পরিস্থিতি মূল্যায়ন সহজ হবে।

ফিফার বিশ্বাস, এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা বাড়াবে, বিতর্ক কমাবে এবং খেলার গতি বজায় রাখতে সহায়তা করবে। পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে খেলা চালিয়ে যাওয়ার কারণে যে চোটের ঝুঁকি তৈরি হয়, সেটিও কমে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

1

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রম

2

প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করলেন নায

3

হান্নান মাসউদকে নিয়ে বিএনপি নেতা রাশেদ খানের বিস্ফোরক মন্তব্

4

থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল

5

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

6

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

7

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

8

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

9

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

10

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

11

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

12

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

13

স্পিকারের সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

14

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

15

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

16

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ

17

নিয়ামতপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

খালেদা জিয়া যাচ্ছে লন্ডনযাত্রায়

20