NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ।

মার্কিন দূতাবাস জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।  বিস্তারিত জানতে https://ow.ly/CuZa50YoYiW -লিংকে ভিজিট করতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন, এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। 

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট।

দেশগুলো হচ্ছে :

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

1

নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

2

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

3

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

4

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

5

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

6

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

7

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

8

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

9

সূচকের পতনে কমেছে ডিএসইর লেনদেন

10

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

11

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

12

ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে না হওয়ায় হাইকমিশনের দুঃখ প্র

13

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

14

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

15

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

16

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

17

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

18

আজ জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন প্রধানমন্

19

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

20