NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুদানে হাসপাতালে হামলা নিহত ২২

আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দানের দক্ষিণ কুরদোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে বোমা হামলা করে চিকিৎসকসহ ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসাকর্মী রয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, দক্ষিণ কুর্দোফানের আল-কুয়েইক সামরিক হাসপাতালে চালানো ওই হামলায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ আরও তিন স্বাস্থ্যকর্মী নিহত হন। হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। সংগঠনটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে চালানো হামলা একটি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ কুর্দোফানজুড়ে ধারাবাহিক হামলার ফলে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে, যা ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করছে এবং সাধারণ মানুষের জন্য অবশিষ্ট স্বাস্থ্যসেবাও হুমকির মুখে ফেলছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক হামলার জন্য আরএসএফকে সম্পূর্ণ দায়ী করে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, যাতে চিকিৎসা স্থাপনাগুলোর ওপর পুনরাবৃত্ত হামলা বন্ধ করা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, সুদানের ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যের প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ আরএসএফের হাতে রয়েছে। এর বাইরে উত্তর দারফুরের কিছু অংশ এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। দেশের দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের ১৩টি রাজ্যের অধিকাংশ এলাকা এবং রাজধানী খার্তুম সুদানি সেনাবাহিনীর দখলে রয়েছে।

২০২৩ সালের এপ্রিল মাসে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

1

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

2

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

3

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

4

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

5

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

6

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

7

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

8

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

9

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

10

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

11

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

12

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে যমুনায় য

13

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

14

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণমিছিল

15

রাজধানীসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

16

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

17

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

18

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

19

গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চাওয়া যে কারণে অন্তর্বর্তী স

20