NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া (বাংলাদেশ অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের ইতিহাস জেনে বেড়ে ওঠে, সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাবেক সভাপতি সাহাদুল সুহেদ, অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উপদেষ্টা ওয়াজিজুর রহমান মুজিব, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ সালেহ আলী, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল জব্বার, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি তুতিউর রহমান, মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব শফিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক ফাহাদ আহমেদ, মাথিউড়া ইউনিয়ন উন্নয়ন সংস্থার সভাপতি নুরুজ্জামান আলী, বিজনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম অপি, কমিউনিটি ব্যক্তিত্ব লিমন আহমেদ, ফরিদ আহমেদ, নুনু মিয়া প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। বিজয় দিবসের এ অনুষ্ঠানে বার্সলোনার স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি, শিশু কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

1

১৭৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে দেশে ফিরলেন

2

বাংলাদেশ ব্যাংক চালু করেছে প্রি-শিপমেন্ট ঋণ

3

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

4

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

5

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

6

২০২৬ সালে কোনো মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীর

7

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

8

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

9

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

10

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

11

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি, কী বলে ইসলাম?

12

নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

13

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

14

বিজয় দিবস উদযাপিত হয়েছে বার্সেলোনায়

15

পাকিস্তানে ট্রাক খালে পড়ে প্রাণ গেল একই পরিবারের ১৪ জনের

16

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

17

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, কোমরে খেলনা পিস্তল—বাঘায় ‘ভুয়া পুলিশ’

18

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

19

তারেক রহমানের নামে জাল কার্ড ও শফিকুর রহমানের বিকৃত ভিডিও ছড়

20