NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোভান-তটিনী নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটিকে নিয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘সম্পর্কের গল্প’।

গেল বছরের ঈদুল ফিতরে দর্শকপ্রিয়তা পাওয়া ‘তোমাদের গল্প’ নাটকের সাফল্যের রেশ ধরে নতুন এই নাটকটি নির্মাণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাজ।

তিনি বলেন, “গত আট মাসে ‘তোমাদের গল্প’ ইউটিউবে প্রায় সাড়ে তিন কোটি ভিউ পেয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই নাটক।”

রাজ বলেছেন, এই নাটকের ট্যাগলাইন হল ‘যে বন্ধন হারায় না।’ নাটকটি নিয়ে আশা প্রকাশ করে রাজ বলেন, ‘তোমাদের গল্প’ নাটক যে ইউনিট নিয়ে করেছি, ‘সম্পর্কের গল্প’ নাটকটিতেও প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা আবার একত্রিত হয়েছি। আশা করছি, এই কাজেও দর্শকরা নিজেদের গল্প খুঁজে পাবেন।

এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘সম্পর্কের গল্প’ নাটকটিতে থাকছে একটি নতুন গান। আরফিন রুমির সুর ও সংগীতে গানটি গেয়েছেন তিনি নিজে, তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গানের কথা লিখেছেন তারিক তুহিন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুম্বাইয়ে শতকোটি টাকায় বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

1

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

2

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

3

২০২৬ সালে কোনো মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীর

4

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

5

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

6

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

7

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

8

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

9

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছ

10

কমতে পারে রাতের তাপমাত্রা

11

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

12

জুয়ার অর্থ লেনদেন ঠেকাতে সরকারের নতুন আইন

13

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

14

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

15

বিশ্বকাপে পেনাল্টি ছাড়া ৮ গোল, ম্যারাডোনার বিরল কীর্তি

16

পবিত্র হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

17

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

18

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসি

19

ইরান কেন ক্ষেপেছে জেলেনস্কির ওপর

20