NNTV
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে, ১৮ কোটি জনগণের চেয়ে কেউ প্রভাবশালী নন।

আজ সোমবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ হতে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দখল করেছেন, এরা জোচ্চোর, দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।

এর আগে দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রমাণ করেছে, আমরা কথা কাজে এক। নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। দলের চেয়ারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ শুরু করেছি। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরইমধ্যে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। একমাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক। 

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ জনের অবস্থা অটোমেটিক ভালো হয়ে যাবে। ডাকাতিয়া নদীর ওপর ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে। 

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, অতিরিক্ত সচিব বিএডিসি চেয়ারম্যান আজিজুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

1

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে সুনামগঞ্জের ১০ জন মার

2

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

3

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

4

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ আসামীকে গ্রেপ্তার ক

5

জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া বিমানে

6

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

7

ঋণখেলাপি যারা তারাই কি সংসদের পরিচালক

8

টানা ৪দিন সাপ্তাহিক ছুটিসহ বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

9

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

10

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

12

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

13

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

14

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

15

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি জোরদারে আলোচনায় বসছে সিঙ্গাপুর-

16

প্রতি ভরি স্বর্ণ যে দামে কেনা যাবে

17

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

18

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

19

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নে

20