NNTV
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

আজ উদ্বোধন হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন।

এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। 

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন। সেইসাথে, সচিবালয়ের কার্যক্রমের জন্য গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণসংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। 

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠার ফলে দেশের বিচার বিভাগ দ্বৈত শাসন থেকে মুক্তি পেয়েছে বলেও মনে করেন বিচার সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

1

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

2

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

3

কন্যা সন্তানের পিতা হলেন অপূর্ব

4

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

5

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

6

বগুড়ায় বেশিরভাগই ফিলিং স্টেশন বন্ধ ভোগান্তির শিকার চালকরা

7

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

8

তুরস্ক সতর্ক করল দুই দেশকে

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

11

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

12

চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ফ্লাইট বাড়াল নভোএয়ার

13

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

14

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

15

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

16

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

17

স্বর্ণ ও রুপার দাম কমেছে

18

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

19

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

20