NNTV
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাপুটে জয়ে রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস


হাইতির বিপক্ষে দাপুটে জয়ে আবারও আলো ছড়ালেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ৩-০ গোলের এই জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও গোল করেছিলেন ভিনিসিয়ুস। এর আগে, ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও গোলের দেখা পেয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনে।

এই অর্জনের মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস। রোনালদিনহো বিশ্বকাপে দুটি গোল করেছিলেন, যার দুটি গোল এসেছিল ২০০২ আসরে। আর মাত্র ছয় ম্যাচ খেলেই বর্তমান এই ব্রাজিল তারকা সেই সংখ্যাকে ছাড়িয়ে গেলেন ।

হাইতির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। এর ফলে বিশ্বকাপে ভিনিসিয়ুসের মোট গোল-অবদান দাঁড়িয়েছে ছয়ে। এখন পর্যন্ত তিনি করেছেন তিন গোল এবং করিয়েছেন তিনটি গোল।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে গোল অবদানের হিসাবেও রোনালদিনহোর পাশে জায়গা করে নিয়েছেন ভিনিসিয়ুস। 

২০০২ বিশ্বকাপে দুটি গোলের পাশাপাশি তিনটি গোল করিয়েছিলেন রোনালদিনহো। পরে ২০০৬ বিশ্বকাপে যোগ করেছিলেন আরও একটি সহায়তা। সব মিলিয়ে ১০ ম্যাচে তার গোল অবদান ছিল ছয়টি।

অন্যদিকে মাত্র ছয় ম্যাচেই সেই সংখ্যা স্পর্শ করেছেন ভিনিসিয়ুস। সামনে আরও ম্যাচ থাকায় রোনালদিনহোর এই রেকর্ডও ভেঙে দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার সামনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যা

1

খোকসায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

2

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

3

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

4

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

5

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

6

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

7

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট এলাকা

8

জামালপুরে বস্তবন্দি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

9

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

10

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

11

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

12

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

13

১০ লাখ ভারতীয় হারাচ্ছেন কানাডায় থাকার বৈধতা

14

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

15

টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ

16

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

17

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

20