NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

 ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস ও মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজসব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগ্‌দান সেরেছেন। তবে এ বিষয়ে দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে একটি আন্তর্জাতিক বিনোদনমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই জুটি গত প্রায় আট মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন । ২০২৫ সালের আগস্টে ইতালির রোমে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। পরে লন্ডনেও একাধিকবার ঘনিষ্ঠভাবে ধরা পড়েন তাঁরা। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো কথা বলেননি কেউই।

সম্প্রতি লন্ডনে একসঙ্গে হাঁটার সময় জো ক্রাভিটজের হাতে বড় হীরার আংটি নজরে আসে ভক্তদের। বিদায়ের আগে হ্যারি স্টাইলসের চুম্বন সেই জল্পনাকে আরও জোরালো করে। জানা গেছে, জোর বাবা সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সম্মতিও পেয়েছেন হ্যারি।

মার্কিন গণমাধ্যমের দাবি, জোর এনগেজমেন্ট রিংটির মূল্য প্রায় ৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার সমান। এর আগে অভিনেতা চ্যানিং ট্যাটামের সঙ্গে বাগ্‌দানের সময়ও তাঁর আংটির মূল্য ছিল প্রায় ৫ লাখ ডলার।

উল্লেখ্য, জো ক্রাভিটজ ২০১৯ সালে অভিনেতা কার্ল গ্লুসম্যানকে বিয়ে করেছিলেন। তবে ২০২০ সালেই তাঁদের বিচ্ছেদ হয়। পরে চ্যানিং ট্যাটামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০২৩ সালে বাগ্‌দান করলেও ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে হ্যারি স্টাইলসের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। টেলিভিশন উপস্থাপক ক্যারোলিন ফ্ল্যাক থেকে শুরু করে কেন্ডাল জেনার, ক্যামিল রো এবং পরিচালক অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে বিভিন্ন সময়ে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তবে এবারই প্রথম তাঁর বাগ্‌দানের খবর সামনে এলো।

এদিকে বাগ্‌দানের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই চ্যানিং ট্যাটাম ইনস্টাগ্রামে একটি রহস্যময় কবিতা শেয়ার করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

3

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

4

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

5

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

6

রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রে

7

জাপানে কর্মসংস্থান বাড়াতে কমিটির প্রথম সভা

8

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

9

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

10

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

11

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

12

বড় পর্দায় নিশো-মেহজাবীন

13

মুম্বাইয়ে শতকোটি টাকায় বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

14

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

17

কুমিল্লায়

18

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

19

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

20