NNTV
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।  মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে হামলা চালায়। এতে ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজন নিহত হয়েছে।

গভর্নর আরও বলেন, রাশিয়ার ড্রোন হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বেড়েছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে। 

কিয়েভ বলছে, ‘এসব হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।’

জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। ইউক্রেন ও রাশিয়া-অধিকৃত উভয় অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

1

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

2

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

3

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শি

4

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে যুক্ত হলেন নাজিমুদ্দি

5

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

6

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

7

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

8

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

9

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

10

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

11

আজ থেকে আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

12

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

13

আগুনে পুড়ল গ্রিসের বিস্কুট কারখানা, নিহত ৫ জন

14

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

15

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

16

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

17

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

18

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

19

কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্

20