NNTV
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় গত ১১ মে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মরদেহ আজ ভোরে দেশে পৌঁছেছে। তাদের নাম শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে তাদের মরদেহ গ্রহণ করেন। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আফসার আলী এবং মাতার নাম আজেয়া খাতুন। অপরদিকে, নিহত মো. নাহিদুল ইসলাম নাহিদ একই জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুল কাদের এবং মাতার নাম নূরনাহার খাতুন।

তারা উভয়েই দীর্ঘদিন ধরে লেবাননে কর্মরত ছিলেন এবং দেশে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন।

মরদেহ দুটি বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-০৪২৭ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরবর্তীতে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-০৬৪২ যোগে মরদেহ দুটি রোববার (৭ জুন) ভোরে (৬ জুন দিবাগত মধ্যরাতে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাস সংশ্লিষ্ট লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট, মরদেহ দেশে পাঠানোর অনুমতিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে।

বাংলাদেশ সরকার লেবাননে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

1

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

2

কুমিল্লায়

3

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

4

শেরপুরের নকলায় ইয়াবাসহ একজন গ্রেফতার

5

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

6

ভোটকেন্দ্রে সকালে আসার পরামর্শ তাসনিম জারার

7

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

8

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

9

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

10

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

11

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

12

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

13

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

14

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

15

ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং

16

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

17

মারেস্কা বিদায়ের পর আরও অস্থির চেলসি, মালিকানার বিরুদ্ধে আন্

18

ঢাকার আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

19

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

20