NNTV
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর ওপেনার সূর্যবংশী

নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার । জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সী এই বিস্ময়বালক।

গতকাল রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন সূর্যবংশী। ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ার দারুণ সম্ভাবনা তৈরি হলেও ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তাঁর ইনিংস। ফলে রেকর্ডটি আর স্পর্শ করা হয়নি।

তবে সিরিজজুড়ে তাঁর ব্যাটিং ছিল অসাধারণ। তিন ম্যাচে দুটি অর্ধশতকের সাহায্যে মাত্র ৭৭ বল মোকাবিলা করে ১৫১ রান করেন তিনি। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তাঁর হাতেই ওঠে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই কীর্তির মাধ্যমে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান, তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬ বছর ৩২৮ দিন বয়সে সিরিজসেরা হয়েছিলেন।

মাত্র ছয় ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেই এটি সূর্যবংশীর দ্বিতীয় বিশ্ব রেকর্ড। চলমান সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড গড়েছিলেন তিনি।

এদিন আরেকটি মাইলফলকও স্পর্শ করেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতীয় এই তরুণ। তবে সবচেয়ে কম বয়সে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি তাঁর দখলে আসেনি। সেই রেকর্ড এখনও সিয়েরা লিওনের আলুসিনে তুরের দখলে। তিনি ২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে ১৫ বছর ৭৪ দিন বয়সে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

1

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

2

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

3

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানএর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

4

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

5

ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে ১৪.২৫ শতাংশ

6

বিসিবি মেনে নিলো আইসিসির সিদ্ধান্ত

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারলেও সেমির স্বপ্ন বেঁচে, কঠিন সমীকরণ

8

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

9

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

10

জাপানে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

11

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

12

এখনো উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া সহস্রাধিক অস্ত্র

13

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

14

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

15

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মানি

16

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

17

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

18

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

19

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

20