NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

ঢাকাস্থ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে। 


শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা’র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. কাজী মো. ইমদাদুল হক।সাধারণ সম্পাদক হিসেবে সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মশিহুর রহমানসহ মোট ২৯ সদস্যের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছে।সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও প্রীতিভোজ শুক্রবার ঢাকার ধানমন্ডিস্থ ড. কুদরত-এ-খোদা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারের সাবেক সচিব আবুল কালাম আজাদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাকাব-এর সাবেক এমডি মো. মুঈন উদ্দিন ও মো. ইসতেহাদ আলম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ.জেড.এম. মাইদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: রফিকুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি ববি, বিমানবাহিনীর এয়ার কমডোর (অব.) এম. এ. রউফ, রাকাব-এর সাবেক এমডি মুঈন উদ্দিন, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সরকারি বিশ্লেষক ডা. আবু বকর সিদ্দিক, বিএডিসি’র সাবেক জিএম কৃষিবিদ আতাউর রহমান, বিএডিসি’র সাবেক অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ কেএম নজরুল ইসলাম, দৈনিক আকাশ জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলীসহ বিভিন্ন পেশার শিবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি ড. কাজী মো. ইমদাদুল হক। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাসেমুজ্জামান, মশিহুর রহমান ও আব্দুল আলীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী এবং সদস্য সচিব তাহাজ্জত আলী বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোফাচ্ছের আলী, মাসুদুর রহমান, আরিফুর রহমান, রওশন আলী, শামীম হোসেন মণ্ডল, প্রকৌশলী নুর আলম সুমন, প্রকৌশলী শামীম মীর, মশিউর রহমান আপেল, মাহবুব হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

3

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

6

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

7

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

8

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

9

ভারতে অবৈধভাবে বসবাসরত ১২৪ বাংলাদেশিকে আটক

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

12

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

13

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

14

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

15

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

16

সাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ

17

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

18

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

19

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

20