NNTV
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের

দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। নতুন অনুমোদনের মধ্যে রয়েছে দুইটি বসতি— 'গানিম ও কাদিম' পুনঃপ্রতিষ্ঠা, যা প্রায় ২০ বছর আগে ধ্বংস করা হয়েছিলো। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

 প্রতিবেদনে বলা হয়, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ যৌথভাবে এই প্রস্তাব রাখেন। দাবি, এটি পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধে কার্যকর ভূমিকা পালন করবে। 


আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্পূর্ণভাবে 'অবৈধ'। এরইমধ্যে, ইহুদি রাষ্ট্রটির এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের 'নিরবিচ্ছিন্ন' বসতি সম্প্রসারণে উত্তেজনা বাড়ছে, ফিলিস্তিনিদের জমি ব্যবহার সীমিত হচ্ছে, এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা হুমকির মুখে পড়ছে।


ইসরায়েলের এই বসতি সম্প্রসারণ আন্তর্জাতিকভাবে বিতর্ক এবং উত্তেজনা বাড়াচ্ছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা আরও সঙ্কীর্ণ হচ্ছে। বসতি সম্প্রসারণে আরব দেশগুলোর ক্ষোভ বাড়েছে, যারা দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করছেন। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের গাজা যুদ্ধে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমীরণ দেওয়ান নতুন সুরের জাদু নিয়ে

1

ফজরের নামাজের বরকত ও বৈশিষ্ট্য

2

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

3

শূন্য থেকে শুরু হবে,রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

4

১৫ ফেব্রুয়ারির মধ্যেগঠন করা হবে সরকার:মির্জা ফখরুল

5

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

6

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

7

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

8

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

9

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

10

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

11

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

12

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

13

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কার্যকর ঘোষণা

14

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

15

মা ও মেয়ে নিখোঁজ; ২০ দিন পর নিজ বাসায় মিলল অর্ধগলিত মরদেহ

16

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

17

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

18

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

19

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

20