NNTV
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুুরে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত শুরু

শেরপুরের নকলার সিনিয়র সাংবাদিক ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডলকে সার ডিলার শহিদুল ইসলাম ঘোড়া মিয়া ২৫/০২/২০২৬ তারিখে মারধর করেন। জানা যায়, কৃষকের কাছে সার বেশি দামে বিক্রি হচ্ছে—এমন অভিযোগ পেয়ে সাংবাদিক বিষয়টি জানতে চাইলে তার ব্যবসা প্রতিষ্ঠানে একা পেয়ে তাকে মারপিট করা হয়।

এই ঘটনায় সাংবাদিক বাদী হয়ে কৃষি সচিব বরাবর বিচার প্রার্থনা করে লিখিত অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে কৃষি সচিব মহোদয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত টিম গঠন করেন। আজ সোমবার সেই টিম নকলা উপজেলা কৃষি অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে আসেন।

তদন্ত টিম সাংবাদিককে সাক্ষী-প্রমাণসহ উপস্থিত থাকতে বললে তিনি ৩ জন সাক্ষী, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে হাজির হন এবং সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য প্রদান করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—অতিরিক্ত উপপরিচালক জনাব আলমগীর কবির (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর; কৃষি প্রকৌশলী সিবা রাণী নাথ, শেরপুর; এবং সম্প্রসারণ কৃষি কর্মকর্তা সাগর চন্দ্র দে।

এ সময় সাংবাদিকের পক্ষে আরও অতিরিক্ত ২ জনের বক্তব্য গ্রহণ করা হয়। বর্তমানে নির্যাতিত সাংবাদিক ও নকলা সাংবাদিক সমাজ এ ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

1

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

2

ইসরায়েলে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, ক্ষতিগ্রস্থ একাধি

3

রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

4

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

5

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

6

সাত কোটি টাকার হীরার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

7

মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

8

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

9

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

10

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

11

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

12

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

13

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক

15

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

16

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

17

কলকাতায় অগ্নিকাণ্ড ৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ ভারতীয়

18

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

19

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

20