NNTV
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৈতিক স্খলন প্রমাণিত, দল হারালেন জামায়াতের এমপি গাজী নজরুল

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান এমপি। নির্বাহী পরিষদের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচিত ঘটনার সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে বলে দাবি করে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিয়ে দলীয় তদন্ত পরিচালিত হয়। সেই তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে জানানো হবে। এ সিদ্ধান্তের পর সংসদ সদস্য হিসেবে গাজী নজরুল ইসলামের অবস্থান নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক —

1

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

2

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

3

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

4

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

5

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

6

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

7

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

8

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

9

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দম্পতি আটক

10

জেনে নিন সকালে খালি পেটে জিরা পানি পানের উপকারিতা

11

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

12

বান্দরবানের দুর্গম এলাকায় ৬ রাবার শ্রমিককে অপহরণ

13

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

14

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

15

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

16

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

17

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

18

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

19

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

20