NNTV
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। 


রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট অংশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতির কারণে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইভাবে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে সময় হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগান দিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে জড়াবে না— এমন অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে সেই অঙ্গীকার দীর্ঘস্থায়ী হয়নি। এক মাস না যেতেই গত ১০ ডিসেম্বর ফের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। ওই ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

1

টাঙ্গাইলের বাজারে লেবুর দাম আকাশচুম্বী

2

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

3

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

4

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

5

‘সমুদ্রের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরা

6

কঠোর নিরাপত্তায় আদালতে সোহেল ও তার স্ত্রী

7

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

8

চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে আলোচনায় মইনুল ইসলাম সরকার

9

২৩ দিন পর আবারও সচল হলো ইস্টার্ন রিফাইনারী

10

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

11

ঠাকুরগাঁয় ফের শীতের তীব্রতা বাড়লো

12

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

13

আইনের আওতার নিয়ে আসা হয়নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদ

14

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার

15

আজ বিশ্ব ধরিত্রী দিবস

16

নারায়ণগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফত

17

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

18

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

19

শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দমনে ইউপি চেয়ারম্যান ম

20