NNTV
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরের ১৭টি মামলার আসামি ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ইমন ওরফে ভাগনে ইমনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাসহ অন্তত ১৭টি মামলার পলাতক আসামি তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে  শহরের পালবাড়ি নূতন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইমন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশে শহরের পালবাড়ি এলাকায় অবস্থান নিয়েছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে র‍্যাবের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালায়। ওই সময় ইমন দৌড়ে পালানোর চেষ্টা করেও সফল হননি।

র‌্যাব কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, 'ভাগনে ইমন’ যশোরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তিনি অস্ত্রবাজি, বোমা বিস্ফোরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক চোরাচালানের আরও ১৫টি মামলায় অভিযুক্ত। আত্মগোপনে থেকে তিনি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। তাকে কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

1

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

2

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

3

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

4

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

5

ফতুল্লায় আগুনে পুড়লো জুটের গোডাউন-ইজিবাইকের গ্যারেজ

6

চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

7

হাইমচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা?

8

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

9

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

11

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

12

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

13

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

14

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

15

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

16

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা করেছে ইরা

17

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

18

ধৈর্য: পরীক্ষার সময় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল

19

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

20