NNTV
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগের পর শেষে  ৫০ জন নারী ও পুরুষের দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। 

 রবিবার রাত ৯টার দিকে পেট্রাপোল থানা পুলিশ বিএসএফের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করেছে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের গ্রহণ করে। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।

দেশে ফিরে হুমায়ুন নামের এক ব্যক্তি জানান, কাজের সন্ধানে পাঁচ বছর আগে তিনি ভারতে যান। দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথ দিয়ে ভারতের তামিলনাড়ু যান। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করতেন। পরে ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাগারে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

1

বাঘার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

2

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

3

বিআরটিএর অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

4

বিনিয়োগ বৃদ্ধিতে পাস হলো ইনভেস্ট আইন

5

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

6

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

7

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

10

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

11

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

16

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

17

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

18

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

19

মাদারীপুরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড

20