NNTV
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেদেরার হতে চান না আলকারাসের কোচ

২০ বার গ্র্যান্ড স্ল্যামজয়ী সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার জানিয়েছেন, তিনি স্পেনের পেশাদার টেনিস তারকা কার্লোস আলকারাসের কোচ হওয়ার বিষয়ে আগ্রহী নন। তবে আলকারাসের আরও উন্নতির জন্য প্রয়োজনে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলে জানান ফেদেরার।

ফেদেরার বলেন, তারকা আলকারাস বর্তমানে যেভাবে খেলছেন, তাতে ২০২৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন জেতার জন্য তার হয়তো কোনও কোচের প্রয়োজনই নেই। তবে তিনি মনে করেন, ভবিষ্যতের জন্য আলকারাসকে সঠিক কোচ খুঁজে নিতে হবে।

বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমি এই দৌড়ে নেই, আমি নিশ্চিতভাবেই বাইরে। সম্ভবত আমি তাকে কিছু পরামর্শ দিতে পারি, কিন্তু সবাই জানে আমি বর্তমানে পরিবার অত্যন্ত ব্যস্ত।’

তিনি আরও বলেন, আমার মনে হয় ও কোচ-সহ অথবা কোচ ছাড়াও (ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম) জিততে পারবে। কারণ ও অত্যন্ত প্রতিভাবান। অবশ্যই একজন ভাল কোচ ওকে সাহায্য করবে। তার জন্য সঠিক কোচ খুঁজে পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত অল্প বয়সে এতগুলো গ্র্যান্ড স্ল্যাম জেতা সত্যিই অবিশ্বাস্য।

ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ফেদারার জানান, ইয়ানিক সিনার এই শিরোপা জেতার অন্যতম দাবিদার। পাশাপাশি রড লেভার এরিনায় ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকেও তিনি অন্যতম প্রতিযোগী হিসেবে দেখছেন।

আলকারাসের প্রথম অস্ট্রেলীয় ওপেন জয়ের লক্ষ্যকে রোরি ম্যাকেলরয়ের 'মাস্টার্স' জয়ের স্বপ্নের সঙ্গে তুলনা করেন ফেদেরার। তার বিশ্বাস, আলকারাস এই প্রতিযোগিতা জিতবেন। যদি এই খেতাব জিততে পারেন তা হলে আলকারাসের জীবনেও বিশেষ স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু-ফুলরাড়ী সীমান্তে

1

জামায়াত নেতাকে বাসায় গ্রিল কেটে হত্যা

2

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

3

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

4

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

5

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

6

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

7

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে

8

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

9

সাতক্ষীরায় বন্ধুসভার আন্তরিক ইফতার মিলনমেলা অনুষ্ঠিত

10

১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট

11

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

12

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

13

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

14

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

15

বিশ্বকাপ ট্রফি কার ,ভারত নাকি নিউজিল্যান্ড?

16

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

17

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

18

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

19

সাধারণ হেডফোন বুঝবে ৭০ ভাষায় কথা

20