NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার ক্লাব ফুটবলে বড় পরিবর্তন আনছে ফিফা

পেশাদার ফুটবল ক্লাবগুলোকে নিজেদের একাডেমিতে বেড়ে ওঠা তরুণ খেলোয়াড়দের বেশি সুযোগ দিতে এবার নতুন একটি নিয়ম আনার পরিকল্পনা করছে ফিফা। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ম্যাচে অন্তত একজন অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২১ ‘হোমগ্রোন’ খেলোয়াড়কে পুরো ৯০ মিনিট মাঠে রাখা বাধ্যতামূলক করা হতে পারে।

সম্প্রতি ফিফা কাউন্সিলের এক সভায় এ বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে সংশ্লিষ্টরা। আগামী এক বছরের মধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে একটি চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করা হবে।

বর্তমানে উয়েফার প্রতিযোগিতা, যেমন উয়েফা চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নির্দিষ্ট সংখ্যক ‘স্থানীয়ভাবে প্রশিক্ষিত’ খেলোয়াড় রাখার নিয়ম থাকলেও, তাদের মাঠে নামানো বাধ্যতামূলক নয়। সেই তুলনায়  নতুন প্রস্তাবটি অনেক বেশি কঠোর।

এই নিয়ম কার্যকর হলে ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচার কৌশলেও বড় পরিবর্তন আসতে পারে। একাডেমি থেকে খেলোয়াড় গড়ে তোলা ও ধরে রাখার ওপর গুরুত্ব বাড়বে। রিয়েল মাদ্রিদ বা লিভারপুল এফসির মতো ক্লাবগুলোকে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হতে পারে, আর এফসি বার্সোলনার মতো দলগুলো সহজেই মানিয়ে নিতে পারবে।

তবে উদ্যোগটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে তরুণদের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন, আবার কেউ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘হোমগ্রোন’ শব্দটির একটি অভিন্ন সংজ্ঞা নির্ধারণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

1

হামলার প্রস্তুতির ইরানের ১৫০০ মিসাইল কি সক্রিয়?

2

এবার ১৩ লাখ ডলারের গাড়ি কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো

3

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

4

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

5

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

6

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

7

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

8

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

9

বাঘার বাউসা ভোকেশনাল কলেজ কর্তৃপক্ষের অবহেলার বলি ৫ শিক্ষ

10

আজ একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী

11

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

12

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

13

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

14

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

15

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্

16

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

17

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

18

স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা

19

ইরানে স্টারলিংক দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট সেবা

20